পৃষ্ঠাসমূহ

Tuesday, August 07, 2012

পর্ণ ওয়েবসাইটগুলি বন্ধ করে রাখুন এবং ইসলামের পথে চলুন ।

এলো BDAnti-Porn এর নতুন সংস্করণ 2.5
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺


☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

BornnoLab - এর সকল সফটওয়্যার গুলোর মধ্যে BDAnti-Porn একটি বহুল জনপ্রিয় সফটওয়্যার। BDAnti-Porn 2.3 এরপর 2.5 এর সর্বশেষ সংস্করণ। 2.3 এর বহুল জনপ্রিয়তা পবার কারণে BornnoLab নতুন এই সংস্করণটি উন্মুক্ত করেছে। পূর্ববর্তী সংস্করণের ভুল সমূহ সংশোধন, সমৃদ্ধ ডাটাবেস ও পরিচ্ছন্ন অ্যালগরিদম বিশিষ্ট এই নতুন সংস্করণটি আরও বেশি ভাল হবে বলে আশা করা যাচ্ছে ।

Thursday, August 02, 2012

নকিয়া মোবাইলের কিছু কোড ।




আমরা অধিকাংশ মানুষ নোকিয়া সেট ইউস করে থাকি। আর তাই

আপনাদের

কথা চিন্তা করে আজকে নিয়ে এলাম কিছু প্রয়োজনীয় কোড

আশা করি উপকৃত হবেন ।








↔ নকিয়া ফোনের গোপন কোড:: ↔

Sunday, July 08, 2012

ফটোশপ টিউটোরিয়াল : ফটোশপে সিলেকশন টুল ব্যবহার - ১


ইমেজের নির্দিষ্ট একটি অংশ সিলেক্ট করা ফটোশপের একটি গুরুত্বপুর্ন কাজ অনেকে বলেন যে নিখুতভাবে নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে পারে সে ফটোশপে তত দক্ষ কথাটা অনেকটাই সত্যি ঘরের মধ্যে উঠানো কোন ব্যক্তিকে যদি বাগানে দাড়ানো অবস্থায় পেতে চান তাহলে তার পেছনের অংশ (ব্যাকগ্রাউন্ড) সিলেক্ট করে বাদ দিতে হবে সেখানে ব্যবহার করা যাবে পছন্দমত অন্য ইমেজ


সিলেকশনের জন্য ফটোশপে রয়েছে অনেকগুলি টুল। একেকটি একেক ধরনের ইমেজের জন্য সুবিধাজনক। একে একে দেখে নেয়া যাক সেগুলি।
ফটোশপ ওপন করুন এবং একটি ইমেজ ফাইল ওপেন করুন। এখানে বাংলাদেশের জাতিয় সংসদ ভবনের একটি ছবি দেখানো হয়েছে।

Saturday, July 07, 2012

পেনড্রাইভের লুকানো ফাইল দেখুন ।


কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাসের কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় পেনড্রাইভে ফাইল থাকলেও তা অদৃশ্য (হাইড) হয়ে যায়। কিন্তু পেনড্রাইভের Properties-এগেলে দেখা যায় ফাইলগুলো ঠিকই মেমোরিতে জায়গা দখল করে আছে। আবার ফাইলের বদলে ফাইলের শর্টকাট পাওয়া যায়। এ রকম সমস্যায়পড়লে Start থেকে All programme/accessories/notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি হুবহু নোটপ্যাডে লিখুন।
attrib -h -r -s /s /d DRIVELETTER:\*.*
DRIVE LETTER:
del *.lnk /f/s/q
del *.exe /f/q
del Autorun.inf /f/q
c:
tree
cls
exit
এখানে শুধু DRIVE LETTER লেখাটি মুছে আপনার কম্পিউটারে পেনড্রাইভের ড্রাইভ লেটারে লিখবেন (যেমন L হলে L: লিখবেন)। মাই কম্পিউটারে ঢুকে ড্রাউভ লেটার কোনটি তা দেখে নিন। নোটপ্যাডের অন্য কোনো হরফ বা চিহ্ন পরিবর্তন করবেন না। এখন File/Save as-এ গিয়ে ফাইলটি Unhide.bat নামে সেভ করুন। খেয়াল করুন, Unhide নামের নতুন একটি ফাইল তৈরি হয়েছে। তৈরি করা Unhide ফাইলটি ওপেন করুন। Unhide ফাইলটি চালুকরার একটু পর তা স্বয়ংক্রীয়ভাবে বন্ধ হয়েযাবে। এরপর পেনড্রাইভ ওপেন করে দেখুন অদৃশ্য ফাইলগুলো দেখা যাচ্ছে। এটি একই সঙ্গে পেনড্রাইভের ক্ষতিকর autorun.inf ফাইল, exe. এক্সটেনশনের সন্দেহজনক ফাইল এবং শর্টকাট ভাইরাসকে মুছে দেবে।


Monday, July 02, 2012

ফটোশপ টিউটোরিয়াল : ফটোশপ ইন্টারফেস পরিচিতি এবং সাধারন কাজগুল


এডবি ফটোশপ যদি আগে ব্যবহার না করে থাকেন তাহলে শুরুতে সফটঅয়্যারকে কিছুটা অন্যরকম মনে হবে। মাইক্রোসফটওয়ার্ডের মত সফটঅয়্যার চালু করলে নিজে থেকে নতুন ডকুমেন্ট ওপেন হয় না, টুল-বাটনগুলিও অন্যধরনের। এই বিষয়গুলির সাথে পরিচিত হয়ে নিন।



এখানে স্ক্রিনশট হিসেবে সিএস-৫ ব্যবহার করা হয়েছে। অন্য ভাশর্ন ব্যবহার করলে কিছুটা অন্যরকম দেখা যেতেই পারে, তবে মুল বিষয় একই। কোনটি কি টুল জানার জন্য তার ওপর মাউস পয়েন্টার আনলেই তার নাম দেখা যাবে। এখানে bulbul.jpg নামে একটি ইমেজ ফাইল ওপেন করে দেখানো হয়েছে। 

Saturday, June 30, 2012

ফটোশপ টিউটোরিয়াল : বিটম্যাপ বনাম ভেক্টর, ফটোশপ বনাম ইলাষ্ট্রেটর


ফটোশপ ব্যবহারের আগে প্রয়োজনীয় কিছু তাত্ত্বিক বিষয় জেনে নিন। কম্পিউটারে  যে ইমেজগুলি আমরা দেখে থাকি সেগুলি দুধরনের হয়, বিটম্যাপ এবং ভেক্টর। ফটোশপ কাজ করে বিটম্যাপ ইমেজ নিয়ে অন্যদিকে ইলাষ্ট্রেটর, কোরেল ড্র ইত্যাদি সফটঅয়্যার কাজ করে ভেক্টর নিয়ে। বিটম্যাপকে রঙতুলি দিয়ে আকা ছবি এবং ভেক্টরকে পেনসিলে আকা ছবির সাথে তুলনা করতে পারেন (যদিও পার্থক্য রয়েছে অনেক বিষয়ে)। সরল ভাষায় বিটম্যাপে একটি দাগ দেয়ার পর আপনি সেটা পরিবর্তন করতে পারেন না, ভেক্টরে তাকে বাকানো থেকে শুরু করে সবধরনের পরিবর্তন করা যায়।

ফটোশপ কেন ব্যবহার করবেন ?


ইমেজ এডিটিং এর ক্ষেত্রে এডবি ফটোশপকে বলা হয় ইন্ডাষ্ট্রি ষ্ট্যান্ডার্ড। এর ব্যবহার অন্যান্য সফটঅয়্যার থেকে কিছুটা ভিন্ন, যেকারনে অনেকেই কিভাবে শুরু করবেন তা নিয়ে সমস্যায় পড়েন। এমনকি বই পড়ে কিংবা ভিডিও টিউটোরিয়াল ব্যবহারের পরও মনে হয় কোথায় যেন কিছু বাদ পড়ে যাচ্ছে। এবিষয়ে সহায়তা করার জন্য ধারাবাহিকভাবে ফটোশপের টিউটোরিয়াল প্রকাশ করা হচ্ছে। ইন্টারনেটে এধরনের টিউটোরিয়ালের সুবিধে হচ্ছে শিক্ষার্থী অনায়াসে কোন বিষয়ে প্রশ্ন করতে পারেন। এক শিক্ষার্থী অন্যের সাথে যোগাযোগও করতে পারেন এর মাধ্যমে।
প্রথমে কিছু সাধারন আলোচনা সেরে নেয়া যাক, প্রথম প্রশ্ন। ফটোশপ কেন ব্যবহার করবেন
ফটোশপ কি ? একেবারে সঠিকভাবে না জানলেও মোটামুটি ধারনা রয়েছে সকলেরই। এমনকি কম্পিউটার ব্যবহার করেন না এমন ব্যক্তিরও। এটাই বলে দেয় এর জনপ্রিয়তা কতখানি। এক কথায়, ইমেজ এডিটিং এর ক্ষেত্রে বিশ্বের নং সফটওয়্যার। এই কথায় বিষয়টি পরিস্কার হয় যতটুকু ঘোলাটে হয় তারচেয়ে বেশি। ইমেজ এডিটিং কি জিনিষ ? কে সেকাজ করে ? আমার সেটা প্রয়োজন কেন ? ইত্যাদি ইত্যাদি।

ব্লগে পেইড রিভিউ ব্যবহারের ভালমন্দ


ব্যবসা সফল ব্লগ তৈরী করতে অনেক সময় প্রয়োজন হয়। আকর্ষনীয় বিষয় নিয়ে লিখতে হয়, গুরুত্বপুর্ন তথ্য যোগ করতে হয়, ভিজিটরদের প্রতিক্রিয়া পর্যবেক্ষন করতে হয়। কোন ব্লগের কাজ আসলে কখনো শেষ হয় না, সবসময়ই আরো ভাল করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হয়। এরপরও একসময় মনে করা যেতে পারে সেটা স্বয়ংসম্পুর্ন একটি ব্লগ যখন সেখানে যথেস্ট পরিমান ভিজিটর আসতে থাকেন। সন্তোষজনক ভিজিটর পাওয়ার পর ব্লগারের চেষ্টা থাকে তাকে আয়ের জন্য ব্যবহার করার।
ব্লগে বিজ্ঞাপন ব্যবহার করা আয়ের একটি গ্রহনযোগ্য পদ্ধতি। সবসময়ই এটাই একমাত্র পথ না। এমনকি বিশেষ ধরনের ব্লগের জন্য সেটা বেমানানও হতে পারে। অনেক ভিজিটর আদৌ বিজ্ঞাপন দেখতে পছন্দ করেন না। প্রয়োজনীয় তথ্য খোজ করেন। এমন অবস্থায় ব্লগ থেকে আয়ের একটি পদ্ধতি পেইড রিভিউ।