এডবি ফটোশপ যদি আগে ব্যবহার না করে থাকেন তাহলে শুরুতে সফটঅয়্যারকে
কিছুটা অন্যরকম মনে হবে। মাইক্রোসফটওয়ার্ডের মত সফটঅয়্যার চালু করলে নিজে থেকে
নতুন ডকুমেন্ট ওপেন হয় না, টুল-বাটনগুলিও অন্যধরনের। এই বিষয়গুলির সাথে
পরিচিত হয়ে নিন।
এখানে স্ক্রিনশট হিসেবে সিএস-৫ ব্যবহার করা হয়েছে। অন্য ভাশর্ন
ব্যবহার করলে কিছুটা অন্যরকম দেখা যেতেই পারে, তবে মুল বিষয়
একই। কোনটি কি টুল জানার জন্য তার ওপর মাউস পয়েন্টার আনলেই তার নাম দেখা যাবে।
এখানে bulbul.jpg নামে একটি ইমেজ ফাইল ওপেন করে দেখানো হয়েছে।


